নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার্সঃ-
মাদারীপুর সদর উপজেলাধীন পাঁচখোলা ইউনিয়নের নতুন বিসিক শিল্পনগরী আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনের রাস্তায় তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ- র্ষে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
সোমবার ২৪ আগস্ট দিবাগত রাত ১০.৩০ সময় নতুন বিসিক আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ ফিলিং স্টেশনের সামনের মূল সড়কে দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মধ্যে আকস্মিকভাবে সংঘর্ষের সুত্রপাত হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও আরোহীরা সংঘর্ষের ফলে সড়কে ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার বিকট শব্দে এবং আরোহীদের আত্ম চিৎকারে স্হানীয় সাধারণ জনগণ ও পথচারীগন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের দ্রুত
উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে সুপ্তি (২৮), খাদিজা (২০), সাব্বির হোসেন (৪০), আয়মান (৮) ও আফজাল খান (২৪) মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার ছিলারচর গ্রামের খবির মুন্সীর মেয়ে সুপ্তি (২৮), শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের নাদিম মাহমুদের মেয়ে খাদিজা (২০), মাদারীপুর সদর উপজেলার পূর্ব ছিলারচর গ্রামের চুন্নু মোল্যার ছেলে সাব্বির হোসেন (৪০), একই উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর গ্রামের সৈয়দ মোল্লার ছেলে আয়মান (৮) এবং মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদী গ্রামের গোলাম হোসেনের ছেলে আফজাল খান (২৪),
অন্যদিকে, মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদী গ্রামের মৃত্যু আবু তালেব খানের ছেলে জাহিদ খান (২২) মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতালের রেজিস্টারে নাম-ঠিকানা এন্ট্রি না করেই চলে যান।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। তবে তিনটি মোটরসাইকেলের সংঘ-র্ষের সঠিক কারণ ও দুর্ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।