মোঃ হেমায়েত হোসেন খান,নিজেস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরের শিবচরে ফেসবুকে পোস্ট করার অপরাধে এক সাংবাদিকের উপর অতর্কিত হামলা করার অভিযোগ উঠেছে। রোববার (২০ এপ্রিল) রাত ১১ দিকে উপজেলার মাদবরচর এলাকার চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওই সাংবাদিকের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে শিবচর থানা পুলিশ এসে ওই সাংবাদিককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক কাইউম শেখ বলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর ছবি সম্মিলিত তার এক সমর্থক শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রুবেল মুন্সি পাঁচ্চর গার্লস স্কুলের সামনে একটি ব্যানার লাগায়। ব্যানারটি নিচু স্থানে হওয়াতে পথচারীরা বিভিন্ন সময়ে অসাবধানতাবশত আঘাতপ্রাপ্ত হয়, এমন একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি এম এ কাইউম।
সেই ফেইসবুক পোস্টের জের ধরে ১৭ এপ্রিল রাতে
চিতা খোলা নামক স্থানে পৌছাইলে সন্ত্রাসী রুবেল মুন্সির নেতৃত্বে সাংবাদিক কাইউম এর উপর হামলা করে এবং তাকে অবরুদ্ধ করে রাখে। স্থানীয়দের সহায়তায় পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শিবচর সহ মাদারীপুরের কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রুবেল মুন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, আমার সমর্থক বড় কথা নয়, অপরাধ করলে তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা যে কেউ নিতে পারে। আমি অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ আমি উশৃঙ্খলা পছন্দ করি না।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক এম এ কাইয়ুম জানান, আমি এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। দোষীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, খবর পেয়ে গত রাত্রেই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করে শিবচর হাসপাতালে ভর্তি করেছে। আহত সাংবাদিক আমাদের কাছে অভিযোগ দিবে বলে জানিয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করব।