নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর:
মাদারীপুরের সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রীজ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাক হাওলাদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ ব্যবহার করে এলাকায় সরকার বিরোধী ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশের একটি দল ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন-২০২৬ মাদারীপুর সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর- ৭৭)। ওই মামলায় মোস্তাক হাওলাদারকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ২০০৯ সালের অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে ডাসার থানার মামলা নাম্বার ৯(১০)/২০২৬ সন্ত্রাসবিরোধী আইনের ধারায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, একজন গ্রেফতার করে থানায় আনা হয়েছে "তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে আমি থানায় গিয়ে বলতে পারবো।