নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার্স -----
মাদারীপুর জেলাধীন ডাসার উপজেলার ১৫৫ নং বেত বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে
“হাত ধোয়ায় নায়ক হোন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ডাসার ১৫৫ নং বেত বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০.০০ টায় উপজেলার বেত বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হাত ধোয়া প্রদর্শনী ও র্যালির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিল আহমেদ,ডাসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বেত বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা মাহমুদা, সহকারী শিক্ষক,ডাসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এবং গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,
কর্মসূচির মাধ্যমে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করা হয়।
এ সময় সুস্থ ও সুন্দর জীবন গড়তে সবাইকে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয় এবং হাত ধোয়ার নিয়ম কানুন দেখানো হয় এবং সেখানো হয়।