মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরের ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের বয়াতিবাড়ি থেকে পাথুরিয়ারপার বাচ্চু তালুকদার এর বাড়ি পর্যন্ত খাল খনন প্রকল্প পরিদর্শন করেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব খাল খনন কার্যক্রমের পরিদর্শন করা হয়। এসময় ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকার খলিলের বাড়ি থেকে পাথুরিয়াপাড় এলাকার বাচ্চু তালুকদারের বাড়ি পর্যন্ত খালটি পুনঃখনন পরিদর্শন করা হয়েছে।
খাল খনন পরিদর্শন অনুষ্ঠানে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক ও শ্রমজীবী মানুষের উন্নয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করছেন। এ ধরনের উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির বিভিন্ন দিক ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা,ডাসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান,ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।