মোঃ লুৎফর রহমান,কালকিনি ডাসার উপজেলা প্রতিনিধিঃ- মাদারীপুরের কালকিনিতে পূর্বের স্থানীয় ঝগড়ার জের ধরে রিফাদ ওরফে হুমায়ূন সরদার (২২) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় শনিবার(১০/০২/২০২৪) রাতে আহতের বড় ভাই মোঃ কবির সরদার বাদী হয়ে সন্ত্রাসী মুন সরদার (২২), বেল্লাল সরদার(২৮),তামীম সরদার(২০)খাইরুল সরদার (২০)রিমন সরদার (২০) অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে কালকিনি থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,কালকিনি পৌরসভার মজিদবাড়ী (১ নং ওয়ার্ডের)বাসিন্দা সন্ত্রাসী মুন সরদারের সাথে ,বেশ কিছুদিন আগে স্থানীয় ঝামেলা চলতেছিলো, স্থানীয় সালিশি এটা মিমাংসা করে দেওয়ার পরে তাদের মনের ভিতর খোপ রেখে,সন্ত্রাসী মুন সরদার পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রিফাত ওরফে হুমায়ন সরদার কে আহত করে।
পরে এলাকাবাসী আহত রিফাত ওরফে হুমায়ন সরদার কে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তার মাথায় ধারালো চাপাদী আঘাতে অনেক খানি কেটে গেছে,বেশ কিছু সেলাই লেগেছে তার মাথায়,চিকিৎসকরা জানিয়েছেন তার মাথার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এলাকাবাসী জানান,এই সন্ত্রাসী হামলার বিচার চাই আমরা।এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সন্ত্রাসী কার্যকালাপের বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) আব্দুল আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।