স্টাফ রিপোর্টার, আবদুছ ছালেক মামুনঃ- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে শনিবার দিনব্যাপী বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন,খান মার্কেট টিএন্ডটি মোড় আলফা প্যাথলজিক্যাল ল্যাব ও মেডিকেল সার্ভিসেস এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে নাক, কান, গলায় আক্রান্ত ১২৫ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নাক,কান,গলা রোগ বিশেষজ্ঞ হেড-নেক-ফেইস সার্জন ডাঃ মিজানুর রহমান এ চিকিৎসা সেবা দেন ও আরো ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন মহিলা, বন্ধ্যা ও গাইনী রোগের চিকিৎসক ও সার্জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।
ডাঃ শিউলি সমাজপতি এবং মেডিসিন, বক্ষব্যাধি, গ্যাস্ট্রোলিভার ও বাতব্যাথার চিকিৎসক এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল,ঢাকা, ডাঃ রুবাইয়েত আশিক খান (সাকিব)।