প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্বামীর প্রথম স্ত্রী ও তাঁর মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় আহত গৃহবধূ রাবেয়া বসরি প্রিয়া ও তাঁর স্বামী রাজিব খান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
অভিযোগকারী রাবেয়া বসরি প্রিয়ার দাবি, তাঁর স্বামী রাজিব খানের প্রথম স্ত্রী লামিয়া আক্তার মৌ ও তাঁর মা রিজিয়া খাতুন শ্বশুরবাড়িতে এসে তাঁর ওপর অতর্কিত হামলা চালান।
এ সময় দ্বিতীয় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্বামী রাজিব খানও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। এতে উভয়েই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাবেয়া বসরি প্রিয়া জানান, ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত লামিয়া আক্তার মৌ ও রিজিয়া খাতুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।