স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- নানান কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের (মরার ভিটা) ১৩৫ শহীদের বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা শহীদদের স্মরণে পুষ্পস্তাবক অর্পণ করে করেন। বেলা এগারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. সেকান্দার শেখ, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, ওসি আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, বাটাজোড় ইউপি চেয়ারম্যান আঃ রব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, আব্দুল হালিম সরদার, বীরমুক্তিযোদ্ধা ইসমাত হোসেন রাসু,উপজেলা আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক,সৈয়দ জাহিদুল ইসলাম মিলন, বীরমুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড এর বাটাজোড় ইউনিয়ন কমিটির সভাপতি উৎপল চক্রবর্তী, সাধারন সম্পাদক সঞ্জিব কুমার দাস সহ অন্যান্যরা। একইদিন দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।