স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-
"পরিচ্ছন্নতায় গড়ি শ্রেষ্ঠ দৃষ্টান্ত,বিডি ক্লিন যোদ্ধারা লড়ছে প্রাণান্ত" এই শ্লোগানে - বরিশালের গৌরনদীতে ০৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকালে বিডি ক্লিন গৌরনদী টিমের উদ্যোগে শপথ গ্রহন ও পরিচ্ছন্ন হলো গৌরনদী উপজেলা পরিষদ চত্বর।
বিডি ক্লিন যোদ্ধাদের অনুপ্রাণিত করতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত_আরা_মৌরী_
তরুণরা শুধু নিজেরাই সচেতন নয়, বরং সমাজের সকলকে পরিচ্ছন্নতার সচেতনতায় উদ্বুদ্ধ করছে। প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে পরিষ্কার ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করছে।
সবাই মিলে গড়ে তুলি এক স্বপ্নের সমাজ—যেখানে চারপাশ থাকবে পরিপাটি, মানুষ হবে সচেতন, আর মন ভরে উঠবে ভালোবাসায়।