স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- বরিশালের গৌরনদী উপজেলার সদরে হযরত উবাই ইবনে কা'ব(রাঃ)হিফজুল কুরআন মাদ্রাসার আয়োজনে অভিভাবক সভা,সংবর্ধনা ও বার্ষিক কোরআনের সুর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আবরারুল হক সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বন্দর সাব রেজিস্ট্রী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম সাহেব।
বাংলাভিশন পুষ্টি পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতা সারা দেশে হাজারো হাফেজদের মধ্যে সেরা ৩০এর কোঠায় বিজয় অর্জন করায়
বরিশাল জেলার গৌরনদীর কৃতি সন্তান হাফেজ ইয়াছিন গালিব-কে সৌজন্য সংবর্ধনা প্রধান করেন দৈনিক জনকণ্ঠ বরিশাল ব্যুরো প্রধান খোকন আহম্মেদ হীরা।
বৃহস্পতিবার ২৪ রমজান দিনব্যপী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদুছ ছালেক মামুন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল,গৌরনদী থানা জামিয়া রশিদিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মুফতী আব্দুল মতিন সাহেব,আশোকাঠি বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী নেয়ামাতুল্লাহ সাহেব,
হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) হিফজুল কুরআন মাদ্রাসা, মুহতামিম হাফেজ ক্বারী একরামুল ইসলাম সাহেব,
হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) হিফজুল কুরআন মাদ্রাসার প্রধান উপদেষ্টা ক্বারী নুরুল হক সাহেব,
ইউপিসদস্য মো.সোলায়মান, ব্যবসায়ী মো.মিজানুর রহমান, মো.আবদুর রাজ্জাক, মো.ইউনুস-প্রমূখ।