সাগর কুমার বাড়ই,খুলনাঃ- ১৩ ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জুম এ্যাপে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা- ০৪ আসন থেকে বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ইছামতি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু , ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিজান , চাঁদপুর কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মনোয়ার হোসেন , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান , প্রতিষ্ঠাতা সদস্য ও ডিকেএস ফাউন্ডেশনের পরিচালক ডাঃ খান মোঃ শফিকু্ল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তালহা , বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাসনি বিল্লাহ পলাশ , সোনিয়া পারভীন , জুনিয়র শিক্ষক জাকির হোসেন , তানিয়া সুলতানা , মারিয়াম , মোস্তাফিজুর রহমান , ইকলিমা খানম , এমডি আল আমিন , আমেনা , টুম্পা খানম ,অফিস সহকারি উপস্থিত ছিলেন আব্দুল্লাহ , শিক্ষা সহায়ক ছিলেন আদরি খানম , মিস রিমা খানম , আলতাফ হোসেন , লিটন বাগচী , ফারজানাসহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অভিভাবক মন্ডলী।