মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১.০০ ঘটিকায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক দেবীগঞ্জ পঞ্চগড়,,
ডাঃ মোঃ আবু নোমান ইফতেখারুল তৌহিদ,, আবাসিক মেডিকেল অফিসার দেবীগঞ্জ পঞ্চগড়,, ডাঃ বিমল কুমার দেবনাথ মেডিকেল অফিসার দেবীগঞ্জ পঞ্চগড়,,
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষকে এ বিষয়ে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।