স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার-প্রচারনায় মুখর হয়ে উঠছে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনা।
এ আসন থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে আগৈলঝাড়া উপজেলা গৈলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দাসেরহাট দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বাদ মাগরিব উঠান বৈঠক ওয়ার্ড নিবার্চন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল্লাহ লিটন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ,সাধারন সম্পাদক সহিদ তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক জনাব তরিকুল ইসলাম চান গৈলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেন প্রমুখ।।