মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল প্রতিনিধিঃ-
" আমার ছোট অবদানই পূরণ করবে অন্যের বড় স্বপ্ন" প্রতিপাদ্যে বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে জয় অফ গিভিং অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই( বুধবার) সকাল সাড়ে দশ টায় উপজেলা অডিটোরিয়ামে রামপাল এরিয়া ডেভেলপমেন্টে কো- অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্নিজ ফাতেমা শেফা উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) বিনয় কুমার দে প্রোগ্রাম অফিসার পার্থ সারথি দেবে, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর আরো বক্তব্য রাখেন দাতা এবং গ্রহীতাগণ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন কুমার চৌকিদার, প্রোগ্রাম অফিসার শিউলী কস্তা সহায়তাকারীগণ ও দাতা গ্রহীতাবৃন্দ
এসময় বক্তব্যে দাতাগণ বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের সহায়তা করেছে তাদের সহায়তা নিয়ে আমরা গরু,ছাগল বা হাঁসমুরগির মতো পশু ক্রয় করেছিলাম তাই আজ আমাদের বৃদ্ধি পেয়ে নিজেদের চাহিদা মিটিয়ে বৃদ্ধি অংশ টুকু অন্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে তাদের মুখে হাসি ফোটাতে তাদের উপহার দিচ্ছি এতে আমার পাশাপাশি তারাও সাবলম্বী হবে । আর এটা আমাদের শিখিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি মানসিকতা তৈরি করতে আমাদের সহায়তা করেছে।
গ্রহীতাগণ তাদের বক্তব্যে বলেন আজকের এই দান আমাদের জীবনে বড় ভুমিকা রাখবে, আজকের একটা ছাগল ,গরু ,হাঁস বা মুরগী যাই হোক এটা লালনপালন করে বড় করতে পারলে এই থেকে উপার্জিত অর্থ দিয়ে আমাদের সংসার পূর্বের থেকে ভালো চলবে বলে আশা করি।
প্রধান অতিথির বক্তব্যে বলেন নিজের সম্পাদ অন্যকে দান করা এটা একটি মহৎ কাজ সমাজে ভালো থাকতে হলে নিজের পাশাপাশি অন্যকেও ভালো রাখতে হবে তাই আপনাদের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করাতে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার
ঈশিতা বৈরাগী