নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল শিকদার রবিকে (৩৫) মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।
বুধবার (১৯ আগস্ট) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শিশু জান্নাতুল মাওয়ার পরিবার ও এলাকাবাসী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে মামলাটির দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। তিনি মামলাটি দ্রুত নিষ্পত্তি করে ৩০ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের রায় পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। তার প্রত্যাশার একদিন আগেই, মাত্র ২৯ দিনের মধ্যে মামলার রায় হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে একটি শক্ত বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা রায় দ্রুত কার্যকর করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।