কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে কন্দাল ফসলের চাষ ও উন্নয়নে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।আজ (রবিবার) সকাল ১০টায় নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার কৃষকদেরকে নিয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষনে চাষীদের কন্দাল ফসল গোল আলু,মিষ্টি আলু, গাছ/মেটে আলু,কাসাভা,ওলকচু,মুখীকচু,পানিকচুসহ কন্দাল জাতীয় ফসলের জাত নির্বাচন,পরিচর্যা, রোগ বালাই দমন ও সংরক্ষনের বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আশেক পারভেজ ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান। প্রশিক্ষক কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান বলেন, অনেক কন্দাল জাতীয় ফসল পতিত জমি,বাড়ির আঙ্গিনার আশেপাশে আবাদ করা যায়,খরচ ও কম ফলে কন্দাল ফসলের চাষ লাভজনক। চাষীদের এ বিষয়ে উদ্বুর্দ্ধকরন ও উন্নয়নে পরামর্শ ও সহযোগিতার কথাও জানান তিনি।এতে সদর উপজেলার ৬০ জন কৃষান,কৃষাণী অংশগ্রহন করে।