মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (০৯ জুন ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবু পরেশ চন্দ্র রায়, চেয়ারম্যান দেবীডুবা ইউনিয়ন পরিষদ দেবীগঞ্জ পঞ্চগড়,,
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক দেবীগঞ্জ পঞ্চগড়, আবদুল্লাহ বিন জিয়া উপজেলা সহকারী ভৃমি কর্মকর্তা দেবীগঞ্জ পঞ্চগড়, নাঈম মোর্শেদ উপজেলা কৃষি অফিসার দেবীগঞ্জ পঞ্চগড়,, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও বাবুল চন্দ্র রায় দেবীগঞ্জ পঞ্চগড়,, আব্দুল গনি বসুনিয়া সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা দেবীগঞ্জ পঞ্চগড়,,
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ সকল সামাজিক অপরাধ নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সামাজিক অবক্ষয় রোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন।
এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমুক্ত, নিরাপদ ও উন্নত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।