
পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-
দীর্ঘ ১৭ বছর পর এক অনন্য ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী হলো বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক তালুকদারের পাঁচ সন্তান একসঙ্গে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় কেন্দ্রজুড়ে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ভোটারদের মাঝেও দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। দীর্ঘদিন পর একসঙ্গে ভোট দিতে পেরে পরিবারের সদস্যদের মধ্যেও ছিল বাড়তি আনন্দ ও গর্বের অনুভূতি।
ভোট প্রদান করেন—মিটু তালুকদার, টিটু তালুকদার,
ঝিন্টু তালুকদার, পিন্টু তালুকদার ও সাদ্দাম তালুকদার।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে ভোট প্রদান তাদের জন্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় একটি মুহূর্ত। গণতান্ত্রিক অধিকার পালনের এই দৃশ্য স্থানীয়দের মাঝেও ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।