মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাটনা এলাকায় দি পাটনা একাডেমির নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় দি পাটনা একাডেমির অডিটোরিয়ামে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আসজাদুর রহমান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদাৎ হোসেন, ঝিনাইদহের কালীগঞ্জের সাব-রেজিস্ট্রার মো. রিপন মুন্সি, মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা সাখায়েত হোসেন, ৬ নম্বর খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী, দি পাটনা একাডেমির সাবেক সভাপতি ও ৭ নম্বর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন এবং খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি. এম. বরকত উল্লাহ।
এ সময় বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি খান সুমন রানা। সভায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।