নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর:
মাদারীপুরের ডাসার সরকারি মহিলা কলেজের এক সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে পার্শ্ববর্তী ডাসার সিদ্ধান্ত গৌরনদী উপজেলায় ইয়াবা কিনতে গিয়ে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছে।
এ সময় অভিযুক্ত মাসুম গনপিটুনি খেয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন রেখে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা জব্দকৃত মটরসাইকেল ও মোবাইল ফোন ডাসার থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানা যায়। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে গৌরনদী উপজেলার বাকাই বাজারে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মাইনুর হাসান মাসুম ডাসার উপজেলার দক্ষিণ ডাসার এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি পূর্বে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বদলি হয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার সরকারি লাউডোবা কৈলাশগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরেই মাইনুর হাসান মাসুমের বিরুদ্ধে মাদক কারবার ও সেবনের সঙ্গে সম্পৃক্ততার গুঞ্জন ছিল। এরই ধারাবাহিকতায় আজ (১৯ আগস্ট) বুধবার দুপুরে তিনি গৌরনদীর খানজাপুর ইউনিয়নের বাকাই বাজারে ইয়াবা কিনতে গেলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
একপর্যায়ে বিষয়টি টের পেয়ে তারা তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেন। পরে চরম অপ্রস্তুত অবস্থায় নিজের মোটরসাইকেল ও মোবাইল ফোন ঘটনাস্থলেই ফেলে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা আলামতগুলো উদ্ধার করে ডাসার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, "ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার বাকাই বাজারে।
এটি অন্য থানার অধীনে হওয়ায় এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।"