শ্রাবণ খান সজিব,মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির (৩১) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে (২১সদস্য) বিশিষ্ট সংশোধিত কমেটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর ) ২০২৪ ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় মীর সেকান্দর আলী সুপার মার্কেটে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে (২১সদস্য) বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সংশোধিত কমিটি ঘোষণা করেন রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা,বাংলাদেশ সংবাদপত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ।
এ বিষয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,সাবেক কমিটি সংশোধিত করা হয়েছে এবং রিপোর্টার্স ইউনিটি একটি নিরপক্ষ নির্দলীয় অরাজনৈতিক সাংবাদিক সংগঠন হিসাবে সমাজের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, এই সংশোধিত কমিটির মেয়াদ থাকবে তিন মাস। পরবর্তী তিন মাস পরে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে এবং নতুন করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
এতে সংগঠনটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বলেন, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায়,আমরা এই সংগঠনকে একটি অরাজনৈতিক সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলবো এবং সংগঠনের সকল সাংবাদিকবৃন্দ সম্পূর্ণরূপে নিরপক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজের কাছে, নিরপক্ষ সাংবাদিক হিসেবে গ্রহণ যোগ্যতা অর্জন করব।
এ কমিটিতে সভাপতি হয়েছে,জাতীয় ,দৈনিক বাংলাদেশের আলো মাদারীপুর প্রতিনিধি,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ দি ডেইলি ইভিনিং নিউজ, সহ-সভাপতি সাহিদ খন্দকার-দৈনিক আজকের সংবাদ, এমদাদুল হক কাজল দৈনিক বাংলাদেশের আলো, সোহেল তালুকদার রাজধানী টেলিভিশন,মিজানুুর রহমান সিকদার দি ডেইলি ইভিনিং নিউজ ও দৈনিক গণতন্ত্র, এমদাদ শেখ জাতীয় দৈনিক ঢাকা মাদারীপুর প্রতিনিধি, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আজাদ দৈনিক বাংলাদেশের আলো ডাসার, উজ্জ্বল মাতুব্বর দৈনিক বাংলার নবকন্ঠ ডাসার, লুৎফর রহমান দৈনিক মত প্রকাশ ডাসার, সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদ জাতীয় দৈনিক ঢাকা ডাসার, হামিদ খান রনি দৈনিক আলোর বার্তা মাদারীপুর,দপ্তর সম্পাদক শ্রাবণ খান সজিব দৈনিক মুক্ত খবর মাদারীপুর ,প্রচার সম্পাদক ইসমাইল খান রাজধানী টেলিভিশন স্টাফ রিপোর্টার,কোষাধক্ষ্য গোলাম আলী আকন দৈনিক শীর্ষ অপরাধ মাদারীপুর ,মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা লুভনা শম্পা দৈনিক নবজীবন ডাসার,কার্যকরী সদস্য ইকবাল ফরাজী-দৈনিক বাংলাদেশ সমাচার ডাসার, সৈয়দ গোলাম মারুফ দৈনিক বঙ্গ জননী স্টাফ রিপোর্টার , কুতুবউদ্দিন খান দি ডেইলি ইভিনিং নিউজ স্টাফ রিপোর্টার,রিয়েল হাওলাদার প্রতিদিনের ক্রাইম স্টাফ রিপোর্টার,আব্দুর রহমান প্রতিদিনের ক্রাইম ডাসার মাদারীপুর প্রতিনিধি।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন,সোহেল তালুকদার।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকবৃন্দ।