সৈয়দ গোলাম মারুফ
মাদারীপুর প্রতিনিধি--
মাদারীপুরের ডাসার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষনা করায়, নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আরিফ বিল্লাহ নেতৃত্বে আনন্দ মিছিল, মিষ্টি বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) বিকেলে ডাসার উপজেলা কৃষকদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আরিফ বিল্লাহ্'র নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ ডাসার পুরান থানা মোড় বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিষ্টি বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক টিটু শেখ, যুগ্ম আহবায়ক মাহবুব হাওলাদার সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায় গত ২০ নভেম্বর ডাসার উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়, একটিতে আহ্বায়ক করা হয়েছে মীর হোসেনকে, সদস্য সচিব করা হয় আরিফ বিল্লাহকে।
কমিটিতে ২০সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাড অলিউর রহমান দর্জি ও সদস্য সচিব অহিদুজ্জামান খান।