মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইম ডটকমঃ-নির্ধারিত বাজার মুল্যের চেয়ে বেশী মুল্যে পিয়াজ বিক্রি করার অভিযোগে ডাসার উপজেলার বিভিন্ন হাট বাজারে পেঁয়াজ ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারী দিলেন সহকারী ভূমি কমিশনার মোঃ সায়েদুজ্জামান হিমু।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক, মোঃ সায়েদুজ্জামান হিমুর উদ্যোগে রবিবার (১০ ডিসেম্বর)২০২৩ ইং তারিখ বিকালে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের ফজরগঞ্জ, পাওয়ার হাউজ,ও ডাসার ইউনিয়নের কাঁঠাল তলা বাজারে অধিক দামে পিয়াজ বিক্রির অভিযোগে একাধিক দোকানে অভিযান পরিচালনা করেন।
এসময় দোকানিদের নির্ধারিত মুল্যের চেয়ে বেশী মুল্যে পিয়াজ বিক্রি করায় ব্যাবসায়ীদেরকে কঠোর হুঁশিয়ারি দেন সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সায়েদুজ্জাযমান হিমু।
এবিষয়ে সহকারী ভূমি কমিশনার মোঃ সায়েদুজ্জামান হিমু জানান,বেশি দামে পিয়াজ বিক্রির অপরাধে দোকানিদের প্রাথমিকভাবে জরিমানা না করে সর্তক করা হয়েছে। পরবর্তীতে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.সায়েদুজ্জামান হিমু,আরো বলেন, এক রাতের মধ্যে পিয়াজের বাজার দ্বিগুন হয়ে গেছে। যার কারনে বাজার নিয়স্ত্রনে রাখার জন্য সরকারের নিদেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে এর চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, ডাসার থানার এস আই আক্তারুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার অফিসের পেশকার সহ অন্যান্য কর্মকর্তারা।