মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ- সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর দিক নির্দেশনায় ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম এর একটি চৌকস অভিযানিক টিম এস আই ইব্রাহিম খলিলের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়।
মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপার এলাকা থেকে সাত বছর সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্ট ভূক্ত আসামি কে (১৮ এপ্রিল)২০২৪ ইং তারিখ দুপুর ১২ টার দিকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ বরকত ফকির(৪৮) এর বিরুদ্ধে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের মামলায় দুই বছরের সাজা হওয়ার পরে দির্ঘ সাত বছর পালিয়ে থাকার পরে তাকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত মামলা ছাড়াও তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে লালমনিরহাট বিজ্ঞ আদালতে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ রয়েছে।
গ্রেফতারকৃত পলাতক আসামি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূয়ালী এলাকার মোঃ সোবাহান ফকিরের ছেলে মোঃ বরকত ফকির(৪৮)
গ্রেফতারকৃত আসমিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।