মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-
র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
রাজশাহী জেলার চারঘাটন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৭০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।