সফিকুল ইসলাম রানা, চাঁদপুর প্রতিনিধিঃ-
মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ সালের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২ বছর মেয়াদি কমিটিতে"দৈনিক চাঁদপুর সময়ের মতলব প্রতিনিধি সফিকুল ইসলাম রানাকে সভাপতি ও এশিয়ান টেলিভিশন ও নয়া দিগন্তের মতলব প্রতিনিধি সুমন আহমেদকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান মতলব উত্তর প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ ঘোষণার আলোকে রবিবার (১০ মে) সকালে প্রেসক্লাবের হলরুমে নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম রানার সভাপতিত্বে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এতে সিনিয়র সহ-সভাপতি পদে সুমন সরদার (বাংলাদেশের আলো), জহিরুল হাসান মিন্টু (দৈনিক চাঁদপুর দর্পন), সহ-সভাপতি জাকির হোসেন রিপন (আজকের জনবানী), সহ-সভাপতি নুরে আলম নুরী (মানব জমিন),
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ লিয়াকত হোসাইন (দৈনিক রুপালী বাংলাদেশ /দৈনিক একাত্তর কন্ঠ), মোঃ শাহীন আলম (দৈনিক প্রিয় চাঁদপুর), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তাইজুল ইসলাম সাগর (এস টিভি ৫২ লিমিটেড), দপ্তর সম্পাদক পদে রেদওয়ান খান রাজন (বিশ্ব মানচিত্র), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামীম আহমেদ জয় (চ্যানেল এস/দৈনিক চাঁদপুর খবর), কোষাধ্যক্ষ পদে গাজী এমদাদুল হক মানিক (এস টিভি ৫২/দৈনিক প্রিয় চাঁদপুর), ক্রীড়া সম্পাদক পদে শাহাদাত হোসেন (দৈনিক খবরের কাগজ/ দৈনিক মেঘনা বার্তা), আন্তজার্তিক বিষয়ক সম্পাদক পদে এম রাসেল রহমান (মতলব সংবাদ), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে সম্রাট শিকদার (মতলব বার্তা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান রাব্বানী (আলোকিত চাঁদপুর)।
কার্যকরী সদস্য - বিমল চন্দ্র দেবনাথ (মানব কন্ঠ), নাছির উদ্দীন (দৈনিক প্রিয় চাঁদপুর), নুর মোহাম্মদ খান (দৈনিক আইন বার্তা), মাইনুদ্দিন চৌধুরী (রুদ্র বার্তা/ কুমিল্লার কাগজ)।