স্টাফ রিপোর্টার এ,এস,মামুনঃ- গাছ লাগান পরিবেশ বাঁচান এই মূল মন্ত্রকে ধারণ করে পূর্ব চর শরিকলের যুব সমাজ ২৬ সেপ্টেম্বর শুরু করেছে বৃক্ষরোপণ কার্যক্রম। বৃক্ষরোপন কার্যক্রম চলমান থাকবে বলে উদ্যোক্তা জানান।
প্রথম দিনের কার্যক্রম হিসেবে হোসনাবাদ নিজাম উদ্দিন স্মৃতি যুব ক্লাব ও পাঠাগার, নিজাম উদ্দিন ডিগ্রী কলেজ, হোসনাবাদ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং তৎসংলগ্ন সড়কে এই বৃক্ষরোপন কার্যক্রম শুরু করেন। এই বৃক্ষ রোপনে হোসনাবাদ ও পূর্ব চরসরিকলের এক ঝাঁক তরুণ ও যুবক সহ ছাত্র শিক্ষক রাজনীতিবিদ ও সমাজ সেবক অংশগ্রহণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছেন জনাব রুবেল আকন ও মোমিন আকন। আর্থিক সহযোগিতায় জনাব সাইফুল হাসান পিপু উদ্যোক্তা ও আহ্বায়ক হোসনাবাদ ডিবেটিং ক্লাব, প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন স্মৃতি যুব ক্লাব ও পাঠাগার। এবং জনাব রুহুল আমিন আকন সমাজসেবক সহ অন্যান্যরা।