গৌরনদী প্রতিনিধিঃ-বরিশাল জেলার গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন নবাগত গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া,উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল,জাইকা প্রতিনিধি মেজবাহ উদ্দিন,উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন,গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খাইরুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বনিক,বাটাজোর ইউপি চেয়ারম্যান আবদুল রব হাওলাদার,নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা,মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহু পিকলু, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত,সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, বার্থী ইউপি চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধি সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।।