স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গৌরনদী উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী'র সভাপতিত্বে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,উপজেলা বিআরডিবি'র সাবেক চেয়রাম্যান সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন মিয়া,গৌরনদী পৌর জামাত ইসলামীর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল। উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ,গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ লিটন খান, সাংবাদিক তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।