আতাউর রহমান চঞ্চলঃ- ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় আশোকাঠি নামক স্থানে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত ঘটিকার সময় পটুয়াখালীর কলাপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন গৌরনদী উপজেলার আশোকাঠী শারমিন ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরিত দিক হতে আসা মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মটরসাইকেল চালক শেখ ইয়াদ উদ্দিন কামাল ও মটর সাইকেল আরোহী অজ্ঞাতনামা একজন ঘটনাস্থলে মারা যায়।
নিহত মটরসাইকেল চালক শেখ ইয়াদ উদ্দিন কামাল বরিশাল জেলার মুলাদী পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কাশেম ফরাজী ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
দূর্ঘটনায় কবলিত পরিবহন ও মটরসাইকেল সাকুরা পরিবহনের চালক ও হেলপার গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।