প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সোমবার (১২ জানুয়ারী) আল হেলাল একাডেমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আল হেলাল একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হক নিরু, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পলাশ তালুকদার, সাংবাদিক নিলয় হাওলাদার, মোঃ আনাম হাওলাদার প্রমুখ।