আতাউর রহমান চঞ্চলঃ- বিশ্ব ভালোবাস দিবস উপলক্ষে খাবার বিতরন করেছেন একটি সংগঠন। বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে- কেউ ছিলো পার্কে আড্ডায়,কেউ ছিলো রিক্সাসা নিয়ে প্রিয়জনের সাথে ঘোরা ফেরার ব্যস্ততায়।
পথশিশু এবং ছিন্নমূল মানুষ তিনবেলা ভালো খাবার খেতে পারে না। তাই তাদের কথা চিন্তা করে একটি সংগঠন ভবোঘুর রাস্তার ফকির,ইয়াতিম-মিসকিন এবং এতিমখানার কোরআনের পাখিদের মুখে খাবার তুলে দিতে পদক্ষেপ নিয়েছেন।
বিভিন্ন সময়ে সংগঠনটি সামাজিক স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে।ব্লাড ম্যানেজ করা,শীতবস্ত্র বিতরণ,বাল্য বিবাহ প্রতিরোধসহ আরো অনেক জনসচেতনতামূলক কাজ করে আসছে এই সংগঠনটি।
মানুষ মানুষের জন্য এই স্লোগান'কে সামনে রেখে ‘যুব সংঘ’ সংগঠনের উদ্যোগে, ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে,বৃহস্পতিবার দুপুরে এক শতাধিক রাস্তার ভবোঘুর ফকির,ইয়াতিম-মিসকিন,পথশিশুসহ কোরআনের পাখিদের মাঝে একবেলা খাবার বিতরণ করেছেন।
এ সময়, উপস্থিত ছিলেন-"মানুষ মানুষের জন্য যুব সংঘ" সংগঠনের প্রতিষ্ঠাতাঃ রিপন সরকার, সভাপতিঃ মোঃ মনিরুল ইসলাম লিমন।সহ-সভাপতিঃ নাজনীন আক্তার, আজমিরা জীম, সাধারণ সম্পাদকঃ আবু সাইদ, মোঃ কাইয়ুম ইসলাম তুহিন, সাবরিনা আক্তার, মুশফিকউল আলম নিলয়, আমিনা আক্তার, রফিকুল ইসলাম, ইলিয়াস, জারনবী ইসলাম মিতু, সানজিদা আক্তার, নুসরাত জাহান অনু, চাঁদনী খানম প্রমূখ।