আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ-স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গব্ন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গৌরনদী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,গৌরনদী মডেল থানা, বীরমুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমুহ শ্রদ্ধা নিবেদন করে পরে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা শহীদ সুকান্তবাবু মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়্উ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদীর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার আবুল বাসার,যুব উন্নয়ন অফিসার খান মুহাম্মদ মনিরুজ্জান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, উপজেলা প্রোগ্রামার মোঃ শহিদুল ইসলাম,খাদা অফিসার অশোক কুমার চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় অফিসার আফসানা রাখী প্রমুখ।