পলাশ তালুকদার, বরিশাল গৌরনদীঃ-
দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর গৌরনদীতে শুভ উদ্ধোধন করেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি গৌরনদী পাইলট মাদ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন খোলার আয়োজন করেন।
ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়াক্ষেত্রে দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মের আত্মনির্ভরশীলতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিক শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম সেন্টু, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহসহ অন্যান্যরা।