এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ শ্লোগানে বরিশালের
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য সমবায় র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার
বিতরণ করা হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রোববার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বিশেষ অতিথি ছিলেন
পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোঃ হালিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী পৌর বিএনপি'র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা মহিলা বিষয়ককর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ মাইনুল
হোসেন খান, নলচিড়া কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সভাপতি শাহ আলম, আদর্শ
কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সভাপতি জামাল খান, আনিছুর রহমান সহ
অন্যান্যরা। শেষে সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।