স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বরিশালের গৌরনদীতে কিশোর কিশোরী ক্লাবের অংশগ্রহণে উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি,আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার দুপুরে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আফসানা রাখী,পাট কর্মকর্তা মুনমুন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাদিরা ইয়াসমিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম, গৌরনদী পৌরসভার ৪,৫,৬ নং ওর্য়াডের কাউন্সিলর রুনু আলম, প্রমুখ।