ই-পেপার প্রতিদিনের ক্রাইম - নভেম্বর ২৩, ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ৪:৫৫ পি.এম
খুলনার তেরখাদায় অভ্যন্তরীণ ধান চাল সপ্তাহের শুভ উদ্বোধন
সাগর কুমার বাড়ই,খুলনাঃ- গত ১৯ মে ~ ২০২৪ ইংরেজি রবিবার সকাল ১১ ঘটিকার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অভ্যন্তরীণ ধান চাল সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অভ্যন্তরীণ ধান চাল সপ্তাহে র শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী।অভ্যন্তরীণ ধান চাল সপ্তাহে র শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুদ্দীন মোড়ল,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সদস্য সচিব মোঃ তৈয়েবুর রহমান,সদস্য প্রকল্প বাস্তবায়ন অফিসার,কৃষি অফিসার মোঃ গোলাম মোস্তাফা,তেরখাদা উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি নাজমুল ইসলাম,সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান,গোবিন্দ বিশ্বাস, মিরাজ শেখ সহ তেরখাদা কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।অভ্যন্তরীণ ধান চাল সপ্তাহে র শুভ উদ্বোধন অনুষ্ঠানের সিদ্ধান্ত মোতাবেক ৮৮৪ মে:টন ধান ও ৫৩ মে:টন চাল কৃষকদের কাছ থেকে সরকারী ন্যায় মূল্যে ক্রয় করার কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
প্রতি কেজি ধানের ক্রয় মূল্য ৩২ টাকা দরে ও প্রতি কেজি চালের মূল্য ৪৫ টাকা দরে অভ্যন্তরীণ ধান চাল সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
Copyright © 2026 Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম. All rights reserved.