আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বরিশাল কোতোয়ালি মডেল থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানার কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন বিএমপি কমিশনার। জনসাধারণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বার্ষিক পরিদর্শনে বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকারসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।