মোঃ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধিঃ- জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ কালিয়া জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়া পৌরসভার যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ১০ টায় কালিয়া পৌরসভার গেট থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কালিয়া পৌরসভার নগর পিতা ওয়াহিদুজ্জামান হীরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া সহ মহিলা ও পুরুষ কাউন্সিলর কালিয়া পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী।
কালিয়া পৌরসভার মেয়র ওহিদুজ্জামান হীরা বলেন সকলেই একত্রে কাজ করে আমাদের পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর পরিকল্পনা মাধ্যমে প্রতিটি উন্নয়ন মুলক নিজ নিজ দায়িত্যের কাজ সঠিক এবং সুন্দরভাবে করতে হবে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, জন প্রতিনিধিরদের সাথে জনসাধারণের সম্পৃক্ত কাজ করার আহ্বান জানান ।