স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- মায়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মাদারীপুর কালকিনিতে নানান আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে।
রবিবার (১২মে) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক রুমা ভৌমিকসহ অন্যান্যরা।
মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। একজন আদর্শ মা-ই পারেন আদর্শ ও শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে। ধর্মীয় দৃষ্টিতে মায়ের স্থান অনেক উচ্চে। আদর্শ সমাজ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হিসেবে তৈরি করতে মায়ের কোন বিকল্প নেই। মায়ের মহাত্ম তুলে ধরে বক্তব্য করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।