মো. হেমায়েত হোসেন খান, নিজেস্ব প্রতিবেদক মাদারীপুর।
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িতে অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা সাবেক চেয়ারম্যান মিলন সরদারকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে রেখে তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে মিলন সরদারকে উদ্ধার করেন। এই আকস্মিক অগ্নিকাণ্ডে বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি একটি পরিকল্পিত নাশকতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি তুলেছেন তারা।
কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতবাড়িতে আগুন।
অভিযোগ: ঘরে আটকে রেখে পুড়িয়ে মারার চেষ্টা।
উদ্ধার: স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার। বসতঘরের ব্যাপক ক্ষতি। সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী স্থানীয়দের।