স্টাফ রিপোটার,এ,এস,মামুন
"নারী কণ্যার সুরক্ষা করি সহিংসতার মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্য কে বুকে ধারন করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ২০২৪ উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ দুপুরে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী এ্যাডভোকেট ফাতিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি'র সহধর্মিণী ইসাবেলা ইয়াসমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন,উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, রিপোটার্স ইউনিটির সভাপতি কাজী আলামিন,জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র,অফিস সহকারী ভবরঞ্জন হাজরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।।