মো: আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক সদস্য এইচএম হেমায়েত উদ্দিনকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দলীয় পথ থেকে বহিস্কার করা হয়েছে।
বরিশাল জেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মাদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে তাকে ৯ নভেম্বর বহিস্কার হয়।
এর পূর্বেও বিএনপি’র নেতা হেমায়েত উদ্দিনকে কারন দর্শানোর নোঠিশ দিয়ে সর্তক করা হয়েছিল।
সদ্য বহিস্কারকৃত বিএনপি’র নেতা এইচএম হেমায়েত উদ্দিন বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের মত কোন কাজ আমি করিনি।
পূর্বে দেওয়া নোঠিশের যথাযথ জবাব দেওয়ার সময় আমার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ সরেজমিনে তদন্ত করার জন্য দাবী জানিয়েছিলাম। কতিপয় দুই-একজন নেতার বিরাগবাজনের কারনে আমাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।