পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধি:-
‘পরিষ্কার -পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’—এ স্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও রোপণ করা বৃক্ষের পরিচর্যা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের আহ্বানে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগে রোপণ করা গাছের পরিচর্যা করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনটির কোষাধ্যক্ষ এস এম জুলফিকার , গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিল্পী রানী মণ্ডল, সংগঠনটির আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান মুরাদ।
এ ছাড়া গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে পরিচালিত সামাজিক, অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হংকং প্রবাসী লায়ন দিদার সরদার। তাঁর নেতৃত্ব, অনুপ্রেরণা ও সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনটি মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।