এইচ এম মাসুম,,, বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পথসভা করেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সজল।
পথসভায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট কামরুল ইসলাম সজল আগৈলঝাড়ায় এসে উপস্থিত হলে বৃষ্টিতে ভিজে শতশত সাধারন জনগণ তাকে এক নজর দেখার জন্য উপস্থিত হন।
তিনি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ সরকারে থাকাকালীন সারাদেশে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি দখল চালিয়েছিলেন।
বিএনপি নেতাকর্মীদের সাবধান করে দিয়ে বলেন কোন অন্যায় সহ্য করা হবে না। বিএনপি নেতাকর্মী কোন অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।