এইচ এম মাসুম: দক্ষ যুব গরবে দেশ, বৈষম্য হীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষ্য একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ রুবেল, প্রকাশনা সম্পাদক তাসদীদ হায়দার সাজিত সহ আরো অনেকে। এ সময় যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে এক লক্ষ টাকা করে ২৩ জনের মাঝে ঋণ বিতরণ এবং ৩০ জনের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় ।