আবুল কালাম আজাদ,রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছেন রানীশংকৈল থানা পুলিশ।
গতকাল ২০ এপ্রিল রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক জানান। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,
উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,পৌর শহরের শিমুলতলী এলাকার,মামুনুর অর রশিদ,পৌর আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক, কলেজ পাড়া এলাকার,অজয় বসাক, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্য, ঈদগাঁও এলাকার ইউসুফ আলী,হোসেনগাঁও এলাকার দুলাল হোসেন, বন্দর এলাকার, সানোয়ার হোসেন (সানী)।
এ বিষয়ে আরও বলেন,গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে রাণীশংকৈল থানার মামলা নম্বর ২(২)২৫ ও ১১(৪)২৫ পৃথক দুটি মামলায়, ছিনতাই, সন্ত্রাস বিরোধী আইন,ও বিস্ফোরক দ্রব্য, আইনের তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।