1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সতর্ক থাকতে হবে বিএনপি বোরকা পরে সাধু সেজেছে আবার ও ভয়ংকর চেহারা বেরিয়ে আসবে"শাজাহান খান এমপি" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০৯|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

সতর্ক থাকতে হবে বিএনপি বোরকা পরে সাধু সেজেছে আবার ও ভয়ংকর চেহারা বেরিয়ে আসবে”শাজাহান খান এমপি”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,মোঃ কামাল হোসেন মাদারীপুর।বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ‘বিএনপি এখন বোরকা পড়েছে, সাধু সেজেছে, শিগগিরই তাদের ভয়ংকর চেহারা বেরিয়ে আসবে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিগত দিনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবে। এ বিষয়ে সবাই সতর্ক ও সচেতন থাকুন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) মাদারীপুর জেলার সদর উপজেলার পাকদি এলাকায় নতুন বাসস্ট্যান্ডের হলরুমে শ্রমিকদের মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘বিদেশিরা বাংলাদেশে এসেছেন, তারা সম্মানী ব্যক্তি। এ দেশের মানুষ যা চায়, বিদেশিরাও তা চায়। বিদেশিরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এ কথা কখনই বলেনি। তারা বলেছেন একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে বলে মনে করেন বিদেশিরা।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, ‘বিএনপি এখন আর আন্দোলন করে জমাতে পারবে না। বিএনপির প্রচেষ্টা ছিল বিদেশিদের কাছে নালিশ দিয়ে সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করে নিরপেক্ষ সরকার গঠনের জন্য ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য। সেটা করতে তারা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন,বিদেশিরা বাংলাদেশে এসেছেন, তারা সম্মানী ব্যক্তি। এ দেশের মানুষ যা চায়, বিদেশিরাও তা চায়। বিদেশিরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এ কথা কখনোও বলেনি। তারা বলেছেন একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে বলে মনে করেন বিদেশিরা।’

জনগণ বিএনপির সঙ্গে নেই উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘জনগণ বিএনপিকে বিশ্বাস করে না। বিএনপির কথায় এখন গণঅভ্যুত্থান হয় না। গণঅভ্যুত্থান হয়েছিল বঙ্গবন্ধুর কথায়, আর শেখ হাসিনার কথায়। বিএনপি একটি সন্ত্রাসী দল। এর প্রমাণ বিগত দিনে মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে।এই সন্ত্রাসী দল জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। বিদেশিরাও মনে করে বিএনপি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালতে বেশ কয়েকবারও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান, হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শাহীনুর আলম খান, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, বি আর টি এর মাদারীপুরের সহকারী পরিচালক নুরুল হোসেন, আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা খাইরুল হাসান ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com