1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:২৮|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

নাটোরের লালপুরে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র‍্যালি ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

লালপুর কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠনের আয়োজনে ২৫ মে ২০২৬ সকাল ১০টায় আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। রামিসাসহ সারাদেশে সংঘটিত শিশু ও নারী ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়ে বক্তারা প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমান, ভূমিহীন নেতা সাহার বেগম, মহসীন আলী, সাগরী খাতুন, আমিনুদ্দীন, আদিবাসী নেতা বাপ্পি দাস, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কিশোরী আয়েশা সোহাগী জয়া, ৪ নং আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান এবং নিজেরা করি সংস্থার কর্মী রীনা মন্ডল।

বক্তারা বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ বন্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com